বিডিজেন ডেস্ক

কর্মী ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নিতে হবে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে যারা ওমরাহ ও ভ্রমণ ভিসায় দেশটিতে যাবেন, তাদের অবশ্যই টিকা নিতে হবে। ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে।
খবর আজকের পত্রিকার।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।
সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে গতকাল সোমবার (২০ জানুয়ারি) হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক জানিয়ে নির্দেশনা দেয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন, অথবা ভ্রমণ ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকার সনদ সঙ্গে রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এক বছরের কমবয়সী শিশুদের এ টিকা বাধ্যতামূলক নয়। কেউ গত ৩ বছরের মধ্যে এই টিকা নিয়ে থাকলে তাকে নতুন করে টিকা দিতে হবে না। ১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে। এ জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর সব এয়ারলাইনসকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
এ টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর ও পোলিওর টিকা নিতে বলা হয়েছে। বিশেষ করে পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীতজ্বরের টিকা বাধ্যতামূলক।
চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) এরই মধ্যে বাংলাদেশেও শনাক্ত হয়েছে। ভাইরাসটি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী, গত ১৩ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনায় এইচএমপিভির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।
সূত্র: আজকের পত্রিকা
আরও পড়ুন

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”