বিডিজেন ডেস্ক

ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (২৬) নামের এক সৌদিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ বাজার–সংলগ্ন নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তামিম ও হাসান নামে আরও দুই যুবক আহত হয়েছেন।
খবর প্রথম আলোর।
নিহত মেহেদী কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের সমশেরপুর এলাকার বাসিন্দা। তিনি দেড় মাস আগে ছুটিতে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আহত তামিম একই এলাকার বোরহান উদ্দিনের ছেলে এবং হাসান দরবেশ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত লোকজনের ভাষ্য, শুক্রবার রাতে ছয় বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে নবাবগঞ্জের কলাকোপা এলাকায় ঘুরতে যান। একটি মোটরসাইকেলে ছিলেন তামিম, মেহেদী ও হাসান। নবাবগঞ্জ বাজার পার হয়ে মোড় ঘোরার সময় দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদীর মা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কে আমার ছেলেকে ঘুরতে নিয়ে শেষ করল?’
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।