প্রতিবেদক, বিডিজেন

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমের সব পেজ অবিলম্বে সরিয়ে ফেলতে ও ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করেছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এনসিএসএ)।
সংস্থাটি এক চিঠিতে বিটিআরসিকে অনুরোধ করেছে—মেটা (ফেসবুক), এক্স (সাবেক টুইটার), ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত সব সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করতে বলার জন্য।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এ ছাড়াও, চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে।
সাইবার নিরাপত্তা অধ্যাদেশ-২০২৫'র ধারা ৮(২) উদ্ধৃত করে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা চিঠিতে উল্লেখ করেছে, কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক কনটেন্ট যদি জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা, ধর্মীয় সম্প্রীতি বা আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে তা অপসারণ বা ব্লক করার নির্দেশ আইন প্রয়োগকারী সংস্থা দিতে পারে।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”