logo
খবর

রাঙ্গুনিয়া থেকে হাটহাজারীর চাঞ্চল্যকর হত্যা মামলার অভিযুক্ত গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ জানুয়ারি ২০২৫
Copied!
রাঙ্গুনিয়া থেকে হাটহাজারীর চাঞ্চল্যকর হত্যা মামলার অভিযুক্ত গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর চাঞ্চল্যকর হত্যা মামলার এক অভিযুক্তকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘ ২৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন হাটহাজারী উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার ওই অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়রি না তার। অবশেষে রাঙ্গুনিয়ায় পালিয়ে থাকা অবস্থায় র‍্যাব-৭ এর অভিযানে গ্রেফতার হলেন তিনি।

তার নাম মো. ইব্রাহিম প্রকাশ বাবুল প্রকাশ বুলক্যা। সে হাটহাজারী উপজেলার বারিয়া খোলা এলাকার সিরাজুল হকের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, রোববার (৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ খবর পায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত অভিযুক্ত ইব্রাহিম রাঙ্গুনিয়ায় আত্মগোপনে রয়েছেন। পরে অভিযান চালিয়ে তাকে উপজেলার দক্ষিণ নিশ্চিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্রতারকৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২৯ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, রোববার সন্ধ্যার দিকে তাকে থানায় হস্তান্তর করে র‍্যাব। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলার পরোয়ানা রয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে