বিডিজেন ডেস্ক

পরিবারের কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরেন কাতারপ্রবাসী আবুল বাসার (৪৮)। সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি ঢাকায় পৌঁছান। বাড়িতে পৌঁছানোর আগেই তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
খবর প্রথম আলোর।
আবুল বাসার নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল মালেক। তিনি ২৪ বছর ধরে কাতারে ছিলেন।
আবুল বাসারের চাচাতো ভাই এনামুল হক জানান, পাঁচ ভাই এক বোনের মধ্যে আবুল বাশার বড়। তারা তিন ভাই কাতারে থাকতেন। গত জানুয়ারি মাসে তিনি দেশে ফিরে তাঁর একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। পরে আবার কাতার চলে যান। সেখানে কোনো কাজ না পেয়ে তিনি হতাশায় ভুগছিলেন। দেশে ফিরে আসার সিদ্ধান্ত জানালে স্ত্রী তাঁকে নিষেধ করেন। এরপর পরিবারের কাউকে কিছু না জানিয়ে গতকাল সকালে তিনি দেশে ফেরেন।
এনামুল হক জানান, বাসে করে আবুল বাসার চৌমুহনীতে এসে স্ত্রীকে ফোন দেন। স্ত্রীর সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে আবুল বাসার বলেন, ‘আমি না এলে আমার লাশ হলেও বাড়ি যাবে।’ পরে তিনি চৌমুহনী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবুল বাসার হঠাৎ চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনে মাথা দিয়ে শুয়ে পড়েন। ওই সময় কুমিল্লার লাকসাম থেকে আসা ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
স্বামীর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী লাকি আক্তার। তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
সূত্র: প্রথম আলো

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”