বিডিজেন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ মামুন (৩২) নামের এক প্রবাসী ছুরিকাঘাতে খুন হয়েছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের মোহাম্মদ ফাহিম নামের এক যুবক তাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
খবর আজকের পত্রিকার।
নিহত মামুন ডেঙ্গাপাড়া গ্রামের মোহাম্মদ আবুল বশরের ছেলে। সম্প্রতি তিনি ওমান থেকে দেশে ফিরেছেন।
অভিযুক্ত ফাহিম একই এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।
নিহত প্রবাসীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, গত বুধবার সকালে ফাহিম গ্যাংয়ের সদস্যরা মুন্সেফ বাজার থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। এ ঘটনার তদন্তে ওদিন সন্ধ্যায় ফাহিমকে ধরতে তার বাড়ি যায় পুলিশ। এ কাজে পুলিশকে সহযোগিতা করেন প্রবাসী মামুন। তিনি ফাহিমের বাড়ি পুলিশকে দেখিয়ে দেন। কিন্তু মায়ের সাহায্যে ফাহিম তখন পালিয়ে যায়। এদিকে বাড়ি চিনিয়ে দেওয়ায় মামুনের ওপর ক্ষিপ্ত হয় ফাহিম। বৃহস্পতিবার রাতে মামুনকে ডেকে নিয়ে বাড়ির কাছে তাকে ছুরিকাঘাত করে ফাহিম। পরে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মামুন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”