logo
খবর

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ আগস্ট ২০২৫
Copied!
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ
ছবি: বাফুফে

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের পর এবার ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। আজ (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেও এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল জিতেছিল লাওস ও তিমুর লেস্তের বিপক্ষে। ওই ২টি ম্যাচে পূর্ণ পয়েন্ট পাওয়ার সুবাদে বিশাল সুখবর পেয়েছে লাল-সবুজের মেয়েরা। বাছাই পর্বের বাধা পেরিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে তারা।

গত জুলাই মাসে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। প্রথমবার মতো দলটি ঠাঁই করে নেয় নারী এশিয়ান কাপে। বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের পর আজ রোববার আরেকটি বড় সাফল্য নিয়ে এসেছে মোসাম্মৎ সাগরিকা-শান্তি মার্ডিদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।

লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারায় মূল পর্বে যাওয়ার অপেক্ষা লম্বা হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের। তারা তাকিয়েছিল চীন বনাম লেবানন ম্যাচের ফলের দিকে। সমীকরণ ছিল, লেবানন হারলেই অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলা নিশ্চিত হবে পিটার বাটলারের দলের। হয়েছেও তাই, ইঞ্চুয়ানে স্বাগতিক চীন ৮-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে লেবাননকে।

বাছাই পর্বে 'এইচ' গ্রুপে ৩ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়া। রানার্সআপ হওয়া বাংলাদেশের পয়েন্ট ৬। ফলে গ্রুপ রানার্সআপ হওয়া সেরা ৩টি দলের একটি হিসেবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের টিকিট কেটেছে তারা। গোল ব্যবধানে 'ই' গ্রুপের রানার্সআপ লেবাননের (-৬) চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ (+৫)।

এবারের বাছাইয়ে ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে মোট ৩২টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৮টি দলের সঙ্গে দ্বিতীয় হওয়া সেরা ৩টি দলও মূলপর্বে জায়গা পাবে। ২০২৬ সালের এপ্রিলে ১২টি দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব।

আজ দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই জমাতে না পারলেও আগের দুই ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল ছিল দুর্দান্ত। বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে তারা। এরপর দ্বিতীয় ম্যাচে তিমুরকে দলটি বিধ্বস্ত করে ৮-০ গোলে। শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতো বাটলারের শিষ্যরা। তা না পারলেও মূল লক্ষ্য ঠিকই অর্জন করেছেন অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সাগরিকা-শান্তিরা।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে