logo
খবর

রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কম্বোডিয়ায় গিয়ে কাজ ও বেতন না পাওয়ার অভিযোগ

প্রতিবেদক, বিডিজেন১১ মার্চ ২০২৬
Copied!
রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কম্বোডিয়ায় গিয়ে কাজ ও বেতন না পাওয়ার অভিযোগ
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কম্বোডিয়ায় গিয়ে কাজ ও বেতন না পাওয়ার অভিযোগ করেছেন আপেল মাহামুদ ভুঁইয়া নামে এক কম্বোডিয়াপ্রবাসী। গত রোববার (৮ মার্চ) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) তার পক্ষে অভিযোগ জমা দিয়েছেন স্ত্রী রহিমা আক্তার।

শুধু আপেল মাহামুদ ভুঁইয়া একা নন, ওই এজেন্সির মাধ্যমে ২০ জনের বেশি কম্বোডিয়ায় গিয়ে একই ধরনের সমস্যা মধ্যে রয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয়ভাবে একটি জায়গায় আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন আরেক ভুক্তভোগী।

রহিমা আক্তার বিএমইটিতে দেওয়া অভিযোগপত্রে বলেন, তার স্বামী আপেল মাহামুদ ভুঁইয়া (পাসপোর্ট নম্বর এ০০০০৪০৩১) আলিফ ইন্টারন্যাশনাল (আরএল–২৫২৭) রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদ্যুতের হেলপারের কাজের জন্য কম্বোডিয়ায় যান। কথা ছিল তার স্বামীকে কাজের জন্য প্রতিদিন ১৬ থেকে ১৮ ডলার দেওয়া হবে। কিন্তু গত বছরের ডিসেম্বর মাসের ১৪ তারিখে নেওয়ার পর ১৬ দিন কাজ ছিল। এরপর থেকে তাকে কোনো কাজ নেই। তিন মাস ধরে তার স্বামী বসে আছে। তিনি এজেন্সিতে কয়েকবার এই বিষয়ে কথা বলতে যান। কিন্তু এজেন্সি তার স্বামীর কাজের ব্যবস্থা করে দিবে বলে শুধু সময় নিচ্ছে।

অভিযোগপত্রে রহিমা আক্তার আরও উল্লেখ করেন, আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা এবং বাড়ি বন্ধক রেখে তিন লাখ টাকা লোন নিয়েছি। মোট পাঁচ লাখ টাকা এজেন্সিকে দিয়েছিলাম। এখন আমি কীভাবে কিস্তি ও সংসার চালাব? এজেন্সির প্রতারণার কারণে আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। আপনাদের কাছে আকুল আবেদন আপনারা এটার একটি ব্যবস্থা নিন।

কম্বোডিয়া থেকে আপেল মাহামুদ বিডিজেনকে বলেন, আমাদের এখানে আটকে রাখা হয়েছে। আমরা বাংলাদেশের অনেকেই আছি। আমাদের কাজ দেওয়ার কথা বলে বলে ঘোরানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধিসহ কাজের পারমিট না দিলে আমরা অবৈধ হয়ে যাব। তারপর জেল খেটে দেশে ফেরা লাগবে। এখন দ্রুত কাজ না দিলে দেশে ফিরতে চাই। কাজ–কাম না থাকলে এখানে থাইকা কি করব?

এ বিষয়ে জানতে বিডিজেনের পক্ষ থেকে আলিফ ইন্টারন্যাশনালের অফিসিয়াল ফোন নম্বরে কল করলে সাংবাদিক পরিচয় শুনে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে