বিডিজেন ডেস্ক

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সড়কের ফিশারি এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছে।
খবর আজকের পত্রিকার।
নিহতরা হচ্ছেন সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও চররমণী মোহন এলাকার বাসিন্দা মুরাদ হোসেন (৩২)। আহত অটোরিকশাচালক আজাদ হোসেনকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররমণী মোহনের চর আলী আহসান এলাকা থেকে ৩ যাত্রী নিয়ে অটোরিকশাটি লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের দিকে আসছিল। সড়কে ওঠার সময় মজুচৌধুরীরহাট থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।
গুরুতর আহত অটোরিকশাটির চালক আজাদ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। চালককে ধরতে অভিযান চলছে।
সূত্র: আজতের পত্রিকা

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”