প্রতিবেদক, বিডিজেন

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশপথ বন্ধ রয়েছে। এ অবস্থায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বুধবার (১১ মার্চ) পর্যন্ত ১২ দিনে মোট ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ৪টি, গালফ এয়ারের বাহরাইনগামী ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী ৪টি এবং ফ্লাইদুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতগামী ৪টি ফ্লাইট।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বাতিল ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এর ফলে ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।