logo
খবর

কুমিল্লায় বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫
Copied!
কুমিল্লায় বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে ৩ জন আটক
কুমিল্লা জেলার মানচিত্র। ছবি: সংগৃহীত

কুমিল্লায় যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে ৩ যুবককে ধরে পুলিশে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) নগরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

খবর প্রথম আলোর।

আটক যুবকেরা হলেন কুমিল্লা নগরের নবাববাড়ি এলাকার শাফায়েত আলী ওরফে সৌরভ (৩৫), সৈকত (৩০) এবং রেসকোর্স এলাকার তানজিদ হাসান (৩৩)। আটকের সময় তাঁদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মুঠোফোন, টোল আদায়ের রসিদ বই, সিল ও প্যাড এবং একটি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে। পরে গতকাল রাতেই তাদের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার পর আজ বুধবার আদালতে পাঠানো হবে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।

এদিকে গতকাল রাতে সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিনব্যাপী কুমিল্লা নগরের সব বাসস্ট্যান্ডে অবৈধ টোল আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। এ সময় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের কাছে চাঁদা আদায়ের সময় ওই তিন যুবককে আটক করা হয়।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে