logo
খবর

তুরস্কে ৪৭৮ অভিবাসী আটক, গ্রেপ্তার ১৯ মানবপাচারকারী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জানুয়ারি ২০২৬
Copied!
তুরস্কে ৪৭৮ অভিবাসী আটক, গ্রেপ্তার ১৯ মানবপাচারকারী

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও মানবপাচার দমনে তুরস্কে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৪৭৮ জন অনিয়মিত অভিবাসীকে আটক এবং সন্দেহভাজন ১৯ মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ জুন) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইনফো মাইগ্রান্টস।

প্রতিবেদনে বলা হয়, দেশটির অভিযানে মোট তিন লাখ ৭২ হাজার ৪০৯ জনের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হয়েছে। তাদের মধ্যে ৪৭৮ জনকে অনিয়মিত অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ১৪ হাজারেরও বেশি স্থানে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন বাহিনীর ২৭ হাজারের বেশি সদস্য অংশ নিয়েছেন।

তিনি বলেন, ‘‘আমাদের অভিবাসন ব্যবস্থাপনা মানবাধিকার, নাগরিক মূল্যবোধ ও আইনের ভিত্তিতে পরিচালিত হয়। একইসঙ্গে জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

ইয়েরলিকায়া বলেন, আটক করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের কৌশলগত পদ্ধতি দেশকে অনিয়মিত অভিবাসন ও ট্রানজিট দেশে পরিণত হওয়া থেকে রক্ষা করেছে৷

গত কয়েক বছরে তুরস্কে অনিয়মিত অভিবাসীর সংখ্যা তুলনামূলক কমেছে। কিন্তু আফ্রিকা এবং আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে তুরস্কে এখনও অভিবাসীরা আসছেন। আর এসব কারণে দেশটির কর্তৃপক্ষ আরও সতর্ক অবস্থানে আছে জানিয়েছেন মন্ত্রী।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে