logo
খবর

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল বরবাদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ এপ্রিল ২০২৫
Copied!
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও হাউজফুল বরবাদ
বাংলাদেশে সফলতার পর ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ চলেছে শাকিব খান অভিনীত বরবাদ। ছবি: দ্য ডেইলি স্টার

বাংলাদেশে সফলতার পর ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ চলেছে শাকিব খান অভিনীত বরবাদ। মুক্তির প্রথম সপ্তাহে দেশটির বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে সাড়া ফেলে সিনেমাটি।

খবর দ্য ডেইলি স্টারের।

সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রের নতুন আরও কয়েকটি স্টেটে চলছে এটি। সেখানে সব শো হাউজফুল যাচ্ছে।

এই তথ্য জানিয়েছেন পরিবেশক এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিউইয়র্কে সিনেমাস সিনেমার্ট, কিউ গার্ডেন, বাফেলো, বার্লিংটন, নিউ জার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, বোস্টন, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়াতে বরবাদ প্রদর্শিত হচ্ছে দ্বিতীয় সপ্তাহেও।'

তিনি আরও বলেন, 'ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে বরবাদ। আসলে আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবগুলো থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছি, আশা রাখছি আগামীতেও দর্শকদের উপস্থিতি সমান্তরাল থাকবে। এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি।'

মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল।

দর্শকনন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

এ ছাড়া, আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।

'বরবাদ' সিনেমাটি ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। মে-এর দ্বিতীয় সপ্তাহে 'বরবাদ' চলবে মালয়েশিয়াতে।

সূত্র: দ্য ডেইলি স্টার

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে