logo
খবর

বাংলাদেশের সাথে সম্পৃক্ততা অব্যাহত রাখতে আগ্রহী আমেরিকা: ম্যাথু মিলার

বাসস, ঢাকা০৯ অক্টোবর ২০২৪
Copied!
বাংলাদেশের সাথে সম্পৃক্ততা অব্যাহত রাখতে আগ্রহী আমেরিকা: ম্যাথু মিলার
ম্যাথিউ মিলার

আমেরিকার অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গাদের সাথে সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার গত ৮ অক্টোবর মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংকালে বলেছেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এসব বিষয়ে অগ্রগতি বজায় রাখার জন্য অব্যাহত সম্পৃক্ততার প্রত্যাশা ব্যক্ত করেছেন।’

অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গাদের নিয়ে দেশের চ্যালেঞ্জ বিবেচনা করে বাইডেন প্রশাসন কীভাবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে বিবেচনা করছে একজন সাংবাদিক তা জানতে চাইলে মিলার এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা এসব প্রশ্নে বাংলাদেশ সরকারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।’

ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলার সময় প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যন্থনি ব্লিঙ্কেনের সঙ্গে পৃথক বৈঠক করেন।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা সমাধানের ওপর আলোকপাত করা হয়।

প্রেসিডেন্ট বাইডেন ও প্রধান উপদেষ্টা ইউনূস উভয়ই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের সঙ্গে জনগণের মধ্যে গভীর সস্পর্কের ওপর জোর দিয়ে আমেরিকা ও বাংলাদেশের মধ্যে অংশীদারত্ব জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে