logo
খবর

নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণে ব্যর্থ এনসিপিসহ ১৪৪ দল: ইসি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জুলাই ২০২৫
Copied!
নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণে ব্যর্থ এনসিপিসহ ১৪৪ দল: ইসি
নির্বাচন কমিশন

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ১৪৪টি রাজনৈতিক দল প্রাথমিক যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। 

তবে তাদের নথিপত্র ও তথ্য সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়েছে ইসি।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

তিনি বলেন, 'প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে এই দলগুলোর প্রতিটির আবেদনে কিছু না কিছু ঘাটতি রয়েছে। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে। বাকি দলগুলোকে পর্যায়ক্রমে জানানো হবে। তাদের ১৫ দিনের মধ্যে সংশোধিত ও সম্পূর্ণ তথ্য দিতে হবে।’

গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। 

বর্ধিত সময়ে মোট ১৪৭টি দল আবেদন করে, তবে তাদের মধ্যে ৩টি দল একাধিক আবেদন করে।

আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে