logo
খবর

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

প্রতিবেদক, বিডিজেন১১ জুলাই ২০২৫
Copied!
চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ
পূর্ণিমা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকাদের অন্যতম পূর্ণিমার জন্মদিন আজ ১১ জুলাই।

'এ জীবন তোমার আমার' সিনেমা দিয়ে ১৯৯৮ সালে রূপালি পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু। 

এরপর কেবলই পূর্ণিমার সামনে এগিয়ে যাওয়ার গল্প। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক সিনেমা পূর্ণিমার। তাঁর অভিনীত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার 'মনের মাঝে তুমি' সিনেমাটি সুপারডুপার হিট হয়। নায়িকা হিসেবে তাঁকে ব্যাপক পরিচিতি ও দর্শকপ্রিয়তা এনে দেয় সিনেমাটি। মতিউর রহমান পানুর পরিচালনায় এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ।

'হৃদয়ের কথা' পূর্ণিমার অভিনীত আরেকটি সফল সিনেমা। এস এ হক অলিক পরিচালিত 'হৃদয়ের কথা' সিনেমায় নায়ক ছিলেন রিয়াজ। এই সিনেমার গানগুলোও বেশ জনপ্রিয়তা পায়। একই পরিচালকের 'আকাশ ছোঁয়া ভালোবাসা' সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা।

নায়িকা হিসেবে পূর্ণিমা অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন। শুধু রিয়াজের বিপরীতে ২৫টি সিনেমায় জুটি হয়েছেন তিনি। এ ছাড়া, নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেছেন, শাকিব খান, ফেরদৌসসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন।

বাণিজ্যিক সিনেমা যেমন করেছেন, তেমনি সামাজিক গল্প ও সাহিত্যনির্ভর গল্পের সিনেমাও করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 'শুভা' গল্প অবলম্বনে একই নামে চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাকপ্রতিবন্ধী 'শুভা' চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান পূর্ণিমা। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন শাকিব খান।

পূর্ণিমা। ছবি–সংগৃহীত
পূর্ণিমা। ছবি–সংগৃহীত

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের 'মেঘের পরে মেঘ' অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় মুক্তিযুদ্ধ গল্পনির্ভর এ সিনেমায় পূর্ণিমা অভিনয় করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' গল্প অবলম্বনে নির্মিত সিনেমায়ও তিনি অভিনয় করেছেন।

নায়ক মান্না প্রযোজিত শেষ চলচ্চিত্র 'পিতা মাতার আমানত' সিনেমার নায়িকাও ছিলেন পূর্ণিমা।

সিনেমা কমিয়ে দিয়ে একসময় শুরু করেন উপস্থাপনা ও নাটকে অভিনয়। জাহিদ হাসান পরিচালিত দীর্ঘ ধারাবাহিক নাটক 'লাল নীল বেগুনী'তে অভিনয় করে বেশ সাড়া পান। উপস্থাপক হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়েছেন।

জনপ্রিয় এই চিত্রনায়িকার জন্ম চট্টগ্রামে পৈত্রিক বাড়িতে। বেড়ে ওঠা ঢাকায়। বাড়িতে তার নাম ছিল দিলারা হানিফ। বর্তমানে স্বামী ও সন্তানের সঙ্গে ঢাকাতেই থাকেন। 

এ বছরের জন্মদিন কীভাবে কাটাবেন, জানতে চাইলে পূর্ণিমা গতকাল বৃহস্পতিবার বলেন, 'বড় কোনো পরিকল্পনা নেই। ঢাকাতেই থাকব। রাজধানীর আশপাশে কোথাও যাব। নিজেদের মতো করে সময় কাটাব।' 

বিশেষ দিনে মানুষের ভালোবাসা পাওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, 'বিশেষ দিনে দর্শকদের বাড়তি ভালোবাসা পাওয়া যায়, এটাই স্বাভাবিক। ভালো লাগে মানুষের ভালোবাসা পেতে। এটা অন্যরকম অনুভূতি।'

'দেখুন, সুখ-দুঃখ মিলিয়েই তো জীবন। জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, সবই থাকবে। সবকিছু মিলিয়েই জীবন। সবকিছু নিয়েই ভালো আছি,' বলেন তিনি।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে