logo
খবর

বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ জুলাই ২০২৫
Copied!
বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলে বলে যে, বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে দেখা উচিত। নির্বাচন না হলে জনগণের প্রতিনিধি নির্বাচন করব কীভাবে। আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লেমন্টে যাবে কী করে। আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোত্থেকে। কয়েক ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটা জগাখিচুড়ি ঘটনা চলছে।  রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘রাতারাতি সংস্কার হয় না। কয়েকটি বৈঠক করে এটা সম্ভব না। একটা প্রক্রিয়ার মধ্যে দিতে সংস্কার করতে হয়।পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষ জানে না। তারা চায় তিনি যাকে ভোট দেবেন তিনিই তার প্রতিনিধি হবেন।’ 

নেতাকর্মীদের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, ‘পত্রিকা খুললে বিভিন্ন ধরনের খবর আসে। যা বিএনপি রাজনীতির সঙ্গে যায় না। দলটির যা করবেন তাদের সৎ হতে হবে।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে