বিডিজেন ডেস্ক

চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ রোমান নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রৌশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর প্রথম আলোর।
নিহত রোমান চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামের আবদুর ছবুরের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চন্দনাইশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রোমান। রৌশনহাট এলাকায় একটি বালুবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিলেন তিনি। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া, পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে নিহত ব্যক্তির লাশ। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন বলে ওসি জানালেও ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি।
সূত্র: প্রথম আলো

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”