logo
খবর

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ৩ বন্ধু নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ৩ বন্ধু নিহত
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

নিহত ৩ জন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।

নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘রুবেল, সানি ও নিপু আমাদের একই গ্রামের কাছের বন্ধু ছিলেন। গতকাল রাতে তাঁরা কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফেরছিলেন। তখন সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাঁদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে। একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে পরিবারে ও গ্রামে মাতম চলছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। লাশগুলো নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে