logo
খবর

প্রবাস থেকে বাড়ি ফিরে দেখলেন চার স্বজনের নিথর দেহ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জুলাই ২০২৫
Copied!
প্রবাস থেকে বাড়ি ফিরে দেখলেন চার স্বজনের নিথর দেহ
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবি: প্রথম আলো

অসুস্থ স্ত্রী সাফিয়া বেগমকে দেখতে যাওয়ার জন্য স্বজনদের বলেছিলেন কুয়েতপ্রবাসী সোহানুর রহমান। সেই দেখা আর হলো না। প্রবাস থেকে দেশে ফিরলেন। গ্রামের বাড়িতে ফিরে দেখলেন স্বজনদের নিথর দেহ।

খবর প্রথম আলোর।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৮ জন। তারা সবাই একই পরিবারের সদস্য। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্টিত ৮টি লাশ পৃথক স্থানে দাফন করা হয়। তবে ৪টি লাশ একই গোরস্তানে পাশাপাশি দাফন করা হয়।

বুধবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের ওই পরিবার মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে প্রবাসী সোহানুরের অসুস্থ স্ত্রী সাফিয়া বেগমকে দেখতে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৮ আরোহীর ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম (৬৬), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (৫৫), শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন ওরফে আন্না (৫৫), মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫), মাইক্রোবাসের চালক স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে সাহাব উদ্দীন (৪২), প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি আরা খাতুন (৪৫), মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমান আরা (৭০) এবং ভোলার দাড় গ্রামের শুকুর আলীর স্ত্রী শিমা খাতুন (৪০)। তাঁদের মধ্যে জাহিদুল, শহিদুল ও মিজানুর পরস্পরের চাচাতো ভাই। আঞ্জুমান, শিমা ও ইতি আরা জাহিদুলের নিকটাত্মীয়।

মা–বাবাসহ স্বজনদের মৃত্যুর খবর শুনে জাহিদুলের ছেলে সোহানুর রহমান ও আনোয়ারা খাতুনের ছেলে সুইট বুধবার রাতেই কুয়েত থেকে দেশের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছান তাঁরা। বাড়িতে ফেরার পর নেমে আসে শোকের ছায়া। স্বজনদের নিথর দেহ দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই সিদ্দিকী নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসের চালক সাহাব উদ্দীনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

দুর্ঘটনায় নিহত আনোয়ারা খাতুনের স্বামী শহিদুল ইসলাম বিএনপির আদাবাড়িয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার রাতে তাদের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন বিএনপির দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে