logo
খবর

‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ নভেম্বর ২০২৫
Copied!
‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব

সংগীতবিষয়ক সাময়িকপত্র ‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো।

শুক্রবার (৮ নভেম্বর) রাজথানী ঢাকার ধানমন্ডিতে ছায়ানটের মূল মিলনায়তনে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ান। মূল আলোচক ছিলেন বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। মঞ্চে উপবিষ্ট ছিলেন ‘সঙ্গীত মনন’-এর সম্পাদক বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও ক্যানসারবিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ এবং সহসম্পাদক শিক্ষক, গবেষক ও লেখক রেজাউল করিম সুমন।

Publication Festival

এই অনুষ্ঠানে ‘সঙ্গীত মনন’-এর বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, “পত্রিকাটি অত্যন্ত সুসম্পাদিত একটি পত্রিকা। দীর্ঘদিন ধরে আমি নিজেও একটি নাটকবিষয়ক পত্রিকা প্রকাশ করে আসছি, এর কোনো একটি সংখ্যা যদি “সঙ্গীত মনন”-এর মতো হতো তাহলে আমি নিজেকে সার্থক মনে করতাম।’

সভাপতির বক্তব্যে রফিকুন নবী বলেন, সংগীতবিষয়ক এমন পত্রিকা তিনি আগে দেখেননি।

Publication Festival 2

তৃতীয় সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ান। পত্রিকাটির সহসম্পাদক এর নানা বিষয় নিয়ে আলোচনা করে পাঠকদের এই পত্রিকার সঙ্গে থাকার অনুরোধ জানান।

পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জানান, ‘সঙ্গীত মনন’ পত্রিকাটি তিন মহাদেশের পাঁচ সদস্যের অক্লান্ত পরিশ্রম ও যত্নের ফল। পত্রিকার প্রচ্ছদ ও অঙ্গসজ্জা এবং সামগ্রিক বিন্যাসের কাজ করেছেন যথাক্রমে ওপার বাংলার বিখ্যাত শিল্পী সোমনাথ ঘোষ এবং ‘হরপ্পা’ পত্রিকার সম্পাদক সৈকত মুখার্জি। ‘সঙ্গীত মনন’ কেবল বাংলাভাষী পাঠকের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেন বৃহত্তর পাঠকের কাছে পৌঁছাতে পারে, সে চেষ্টা তারা করে চলেছেন। পত্রিকাটিতে ইংরেজিভাষী সংগীতজ্ঞদের প্রবন্ধও ছাপা হয়েছে।

Publication Festival 3

এই প্রকাশনা উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সংগীতের আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতের দুই বিশিষ্ট শিল্পী ইমতিয়াজ আহমেদ ও লাইসা আহমদ লিসা, নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং লালন ও লোকগানের নন্দিত শিল্পী চন্দনা মজুমদার।

প্রকাশনা উৎসবে বিক্রির জন্য রাখা ‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার সব কপি অল্প সময়ের মধ্যেই ফুরিয়ে যায়, যা পত্রিকাটির প্রতি পাঠকের আগ্রহেরই প্রতিফলন।

Publication Festival 4

উল্লেখ্য, ‘সঙ্গীত মনন’-এর যাত্রা শুরু হয় ২০২২ সালে। ওস্তাদ আলী আকবর খানের জন্মশতবর্ষকে প্রচ্ছদ কাহিনি করে প্রকাশিত এই সংখ্যাটি এপার বাংলা ওপার বাংলাসহ পৃথিবীর নানা প্রান্তে বিপুল গ্রহণযোগ্যতা পায়। দ্বিতীয় সংখ্যার মূল বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ ও গান’, এই সংখ্যাটিও পাঠকের মধ্যে বিপুল সাড়া জাগাতে পেরেছে। তৃতীয় সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা, এর বিষয় ‘সংগীতে নারী, নারীর সংগীত’। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে