logo
খবর

রেমিট্যান্সযোদ্ধাদের জন্য ফ্লাইট এক্সপার্টের বিশেষ উদ্যোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ মে ২০২৫
Copied!
রেমিট্যান্সযোদ্ধাদের জন্য ফ্লাইট এক্সপার্টের বিশেষ উদ্যোগ
অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট রেমিট্যান্স যোদ্ধাদের জন্য চালু করেছে বিশেষ সুবিধা ‘রেমিট্যান্স ফাইটার ফেয়ার। ছবি: ফ্লাইট এক্সপার্টের সৌজন্যে

বাংলাদেশের উন্নয়নে রেমিট্যান্সযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। পরিবার-পরিজন থেকে শুরু করে নিজের দেশের মাটি-মায়াকে পেছনে ফেলে তারা জীবনের সব কঠিন বাস্তবতাকে সঙ্গী করে ভিনদেশের মাটিতে কাজ করেন। আর তাদের এই কঠোর পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে উপার্জিত অর্থই দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের এই অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং সম্মান জানাতেই বাংলাদেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট চালু করেছে একটি বিশেষ সুবিধা ‘রেমিট্যান্স ফাইটার ফেয়ার’।

বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে চালু হওয়া এই বিশেষ ফেয়ার মূলত তাদের জন্য, যারা প্রথমবারের মতো ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে বিদেশে যাচ্ছেন। এই অফারের আওতায় তারা পাবেন বিশেষ ছাড়ে ফ্লাইট বুক করার সুযোগ। শুধু মূল্যছাড়ই নয়, যাত্রীদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলাহীন করতে থাকছে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা, ই-সিম সরবরাহ, সিট ও মিল সিলেকশন সুবিধা এবং ব্লু রিবন ব্যাগেজ ইনস্যুরেন্সের মতো বেশ কিছু সেবা।

ফ্লাইট এক্সপার্ট জানায়, এই সুবিধা গ্রহণ করতে হলে যাত্রীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে রুট ও তারিখ নির্ধারণ করে ফ্লাইট সার্চ করতে হবে। এরপর ‘ফেয়ার টাইপ’ অপশন থেকে ‘রেমিট্যান্স ফাইটার’ নির্বাচন করলেই খুব সহজেই কাঙ্ক্ষিত ফ্লাইট বুক করা যাবে। এর মধ্য দিয়ে প্রথমবার যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের বাইরে যাবেন, তারা একটি সুরক্ষিত এবং বাজেটবান্ধব ভ্রমণের অভিজ্ঞতা পাবেন; যা যাত্রার শুরুতেই তাঁদের মধ্যে এনে দেবে একধরনের আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি।

এ প্রসঙ্গে ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান বিন রশিদ শাহ সাইম বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা আমাদের দেশের উন্নয়নের নায়ক। তাদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমরা এই বিশেষ ফেয়ার চালু করেছি। ভবিষ্যতেও ফ্লাইট এক্সপার্ট প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।’

ফ্লাইট এক্সপার্ট মনে করে, দূরত্ব যতই থাকুক, ভালোবাসার টানে প্রবাসীরা দেশের সঙ্গে অটুট বন্ধনে জড়িয়ে আছেন। আর সেই বন্ধনকে আরও দৃঢ় করতে, দেশের স্বার্থে আত্মোৎসর্গকারী মানুষগুলোর পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আর তাই দেশ গড়ার এই নায়কদের পাশে থাকতে পেরে গর্বিত ফ্লাইট এক্সপার্ট।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে