logo
খবর

হজযাত্রীদের নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার: ধর্মমন্ত্রী

প্রতিবেদক, বিডিজেন০৭ এপ্রিল ২০২৬
Copied!
হজযাত্রীদের নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার: ধর্মমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ছবি: সংগৃহীত

চলতি হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা, ইমিগ্রেশন এবং প্রাক-যাত্রা সুবিধা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, বর্তমানে হজ ক্যাম্পের সামনে আন্ডারপাস নির্মাণের কাজ চলায় হজ ক্যাম্প থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত হজযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ট্রাফিক কর্তৃপক্ষের সমন্বয়ে একটি ডেডিকেটেড ট্রাফিক রুট প্ল্যান বাস্তবায়ন করা হয়েছে।

তিনি জানান, হজযাত্রী, তাদের আত্মীয়-স্বজন এবং হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাওলা রেলগেট ও সিভিল এভিয়েশন কমিউনিটি সেন্টারের নবনির্মিত রাস্তা দিয়ে হজ ক্যাম্পে প্রবেশ করবেন এবং প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বের হবেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, একমুখী যানচলাচল ব্যবস্থার কারণে হজযাত্রীবাহী বাসগুলো নির্ধারিত কার্গো টার্মিনাল রোড দিয়ে বিমানবন্দরে প্রবেশ করবে।

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হজ ক্যাম্পের ভেতরে ২৪ ঘণ্টা জরুরি সেবাসহ একটি সুসজ্জিত মেডিকেল সেন্টার চালু থাকবে। সেখানে মোট ১৯ জন চিকিৎসক, ১২ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১৪ জন সিনিয়র স্টাফ নার্স এবং ৪ জন স্যানিটারি ইন্সপেক্টর নিয়োজিত থাকবেন। এ ছাড়া, জরুরি অসুস্থ রোগীদের স্থানান্তরের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

ইমিগ্রেশন সুবিধার বিষয়ে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের বোর্ডিং ও ইমিগ্রেশন প্রক্রিয়া হজ ক্যাম্পেই সম্পন্ন করা হয়। এ ছাড়া, সৌদি সরকারের সহায়তায় ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সৌদি ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে, যার ফলে সৌদি আরবে পৌঁছে হজযাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

প্রাক-যাত্রা সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, বোর্ডিং ও ইমিগ্রেশনের আগেই লাগেজ ট্যাগিং সম্পন্ন করা হয় যা হজযাত্রীদের ভ্রমণকে ঝামেলামুক্ত করে। বাংলাদেশ বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যারা ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’-এর অধীনে এই বিশেষ সুবিধা উপভোগ করছে।

তদারকি ব্যবস্থার বিষয়ে থর্মমন্ত্রী জানান, ধর্ম মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে হজ ক্যাম্পে একটি ২৪/৭ কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। তিনি বলেন, হজযাত্রীদের যাতায়াত ও ভ্রমণ ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা হবে। এ ছাড়া মন্ত্রী ও সচিবের নেতৃত্বে একাধিক মনিটরিং টিম নিয়মিত হজ ক্যাম্প ও বিমানবন্দরের সেবা পরিদর্শন করবেন।

তিনি আরও জানান, হজযাত্রীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য একটি ২৪ ঘণ্টা কল সেন্টার (১৬১৩৬) চালু থাকবে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে