logo
খবর

কুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ জুলাই ২০২৫
Copied!
কুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খবর আজকের পত্রিকার।

ফেরদৌসী বেগম ওই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। তাদের চার সন্তান রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গত শুক্রবার গৃহবধূ ফেরদৌসী বেগম নিখোঁজ হন। তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি নির্জন বাগানের সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশের সন্ধান পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আজিজুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগেই তাঁকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।

ফেরদৌসী বেগম। ছবি–সংগৃহীত
ফেরদৌসী বেগম। ছবি–সংগৃহীত

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

নিহতের ছেলে ইকরামুলের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাদের ধারণা।

ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও আরেক প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে