logo
খবর

লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জানুয়ারি ২০২৫
Copied!
লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার নেতা শাহীন আলম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, শাহীন আলম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহীন আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করেন শাহীন আলম। সেই হত্যা মামলার এজাহারভুক্ত অভিযুক্ত শাহীন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহীন। গতকাল (সোমবার) রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর শাহীনের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় আহত হয় অন্তত ৩০০ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে