প্রতিবেদক, বিডিজেন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে ঐক্যের কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেআইনি ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
আজ শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারেক রহমান বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি। বিভাজন দুর্বলতা।”
গত বৃহস্পতিবার ভোটে ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২৯৭টি আসনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংসদের বৃহত্তম দলে পরিণত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়লাভ করেছে। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা মোট সাতটি আসনে জয়ী হয়েছেন।
তারেক রহমান বলেন, “যেকোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। বেআইনি কার্যক্রম ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। দুর্বলের ওপর আক্রমণ মেনে নেওয়া হবে না।”
দলীয় নেতা-কর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “শত নির্যাতনের পরেও আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা। আমি, আপনি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “কোনো অপশক্তি যেন অপতৎপরতা চালাতে না পারে–এজন্য বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম।”
তারেক রহমান বলেন, “দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ বিএনপিকে বিজয়ী করেছে। এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের, গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। গণতন্ত্রের পথ সুগম করেছে।”
সংবাদ সম্মেলনের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। নতুন যে সূর্য তার আলো নিজেদের আলোকিত করি, আসুন একসাথে নতুন বাংলাদেশে গড়ি।”

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”