logo
খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

প্রতিবেদক, বিডিজেন২৮ জানুয়ারি ২০২৬
Copied!
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ছবি: বাসস

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার (২৮ জানুয়ারি) বাছাই পর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপের দরজা খুলে যায় বাংলাদেশের।

একই গ্রুপে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের ডিএল পদ্ধতিতে ২১ রানের জয় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান পয়েন্টে নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে পৌঁছেছে।

নেপালের রাজধানী কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার দিলারা আক্তার। এরপর তিনে নেমে মাত্র ১১ রান করে ফেরেন শারমিন আক্তার। ১২ রানে দুই উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দলকে টেনে তোলেন দুই তরুণ ব্যাটার–জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।

তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৮২ বলে ১১০ রানের জুটি। ৪৫ বলে ৫৬ রান করে আউট হন জুয়াইরিয়া–যেখানে ছিল ৩ চার ও ৪ ছক্কা। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে স্বর্ণা আক্তারের সঙ্গে নিজের নাম লেখান তিনি। অপরদিকে সোবহানা ৪২ বলে করেন ৫৯ রান।

শেষদিকে রিতু মনির ঝড়ো ৬ বলে ১৫ রানে বাংলাদেশ থামে ১৬৫ রানে।

জবাবে থাইল্যান্ড শুরুতেই ধাক্কা খায় মারুফা আক্তারের বলে সুয়ানান খাইওতোকে হারিয়ে। এরপর নানাপাত ও নাত্থাকানের ৬৭ রানের জুটি শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ড থামে ১২৬ রানে।

বাংলাদেশের হয়ে মারুফা নেন ৩ উইকেট। স্বর্ণা ও রিতু মনির ঝুলিতে ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন সোবহানা মোস্তারি।

বাংলাদেশের পরের ম্যাচ ৩০ জানুয়ারি, স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫, শারমিন ১১; পুত্থাওয়াং ৩/২২, ওনিচা ২/২৯)।

থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০, কোনচারোয়নকাই ২৯; মারুফা ৩/২৫, রিতু ২/২০, স্বর্ণা ২/২১)।

ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী।

ম্যাচসেরা: সোবহানা মোস্তারি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে