logo
খবর

গাজায় মানবিক সহায়তা: মার্কিন নির্দেশনাও মানছে না ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ নভেম্বর ২০২৪
Copied!
গাজায় মানবিক সহায়তা: মার্কিন নির্দেশনাও মানছে না ইসরায়েল
বিধ্বস্ত গাজায় অসহায় নারী ও শিশুরা: ছবি ক্রিশ্চিয়ান এডের সৌজন্যে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে আমেরিকা যে সময় ঠিক করে দিয়েছিল তা মানেনি ইসরায়েল। বরং অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপের দিকে গেছে।

জরুরি ভিত্তিতে ইসরায়েলকে এই ইস্যুতে ৩০ দিন সময় দিয়ে গত মাসে চিঠি দেয় আমেরিকা। ১৩ নভেম্বর শেষ হচ্ছে ওই আলটিমেটাম। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে অধিকার সংগঠনগুলো।

আজ ১২ নভেম্বর মঙ্গলবার নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, অক্সফাম, রিফিউজি ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন গাজায় মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইসরায়েল শুধু মার্কিন মানদণ্ড পূরণ করতেই ব্যর্থ হয়নি। মানবিকতার প্রতি সমর্থন নির্দেশ করে এমন নির্দেশনাও পূরণে ব্যর্থ হয়েছে।

সংস্থাগুলো বলছে, একই সাথে ইসরায়েল এমন পদক্ষেপ নিয়েছে, যা নাটকীয়ভাবে স্থলভাগে পরিস্থিতির বিশেষ করে উত্তর গাজার পরিস্থিতির অবনতি হয়েছে। এক মাস আগের তুলনায় আজকে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় রয়েছে।

অধিকার সংস্থাগুলো আরও বলেছে, ইসরায়েল তার মিত্রদের দাবি মেনে চলতে ব্যর্থ হয়েছে।

ইসরায়েলকে মানবিক সহায়তা নিশ্চিত করেত আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই আহ্বান না মানলে বাইডেন সরকার ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

ইসরায়েলকে পাঠানো চিঠিতে সই করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এতে বলা হয়, ‘অবনতিশীল মানবিক পরিস্থিতির’ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘গভীর উদ্বেগ’ রয়েছে। আগের মাসে উত্তর এবং দক্ষিণ গাজায় মানবিক সহায়তা পাঠাতে ইসরায়েলের বাধা দেওয়ার প্রসঙ্গটি উল্লেখ করা হয় চিঠিতে।

চিঠিতে বলা হয়, গাজার অনেক মানুষকে ইসরায়েল সরিয়ে নিতে বাধ্য করেছে। চিঠিতে এক মাসের মধ্যে ইসরায়েল সরকারের জরুরি এবং টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি করা হয়।

বিবিসি জানায়, ওই চিঠির অর্থ হলো মানবিক সহায়তা সরবরাহে বাধা দেয় এমন দেশগুলোতে সামরিক সহায়তা নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুদ্ধ লেগে যায় দুই পক্ষে।

গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে