প্রতিবেদক, বিডিজেন

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর আগে ডিবি হেফাজতে তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তিনি সাংবাদিকদের বলেছিলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের দুজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই নিজ নিজ পরিবাবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বিকেলের দিকে তিনি জানিয়েছিলেন, মেহের আফরোজ ও সোহানা সাবাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেহের আফরোজ এবং মধ্যরাতে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।