বিডিজেন ডেস্ক

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, ক্ষুদ্র উদ্যোগ বিকাশের মাধ্যমে পিকেএসএফ সারাদেশে ছোট ছোট নিয়োগকারী প্রতিষ্ঠান সৃষ্টি করবে। তারা স্থানীয় তরুণদের কর্মসংস্থানে বিশেষ ভূমিকা পালন করবে।
গত মঙ্গলবার (২৭ মে) ঢাকার পিকেএসএফ ভবনে ২০২৫-২০৩০ মেয়াদে পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাকির আহমেদ খান বলেন, পিকেএসএফের সকল কর্মকাণ্ড এমনভাবে ডিজিটালাইজেশন করা হবে যেন একজন ঋণ গ্রহীতা ঘরে বসে তার ঋণের চাহিদা জানাতে এবং টাকা ছাড়করণ করতে পারে।
দ্রুত পরিবর্তনশীল আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত পটভূমির প্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ২০২৫-২০৩০ মেয়াদের জন্য পিকেএসএফের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পরিকল্পনার বিষয়ে সহযোগী সংস্থাসমূহের সুচিন্তিত মতামত গ্রহণের লক্ষ্যে পিকেএসএফের র্শীষস্থানীয় ৩০টি সহযোগী সংস্থার প্রধান নির্বাহীগণের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ কৌশলগত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিম্ন আয়ের মানুষের টেকসই উন্নয়নে পিকেএসএফের ভূমিকা আরও সুদৃঢ় করার আহবান জানান। এ ছাড়া, ক্ষুদ্র অর্থায়ন খাতে ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা, ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়ন, নিম্ন আয়ের মানুষের ঝুঁকি নিরসন এবং ক্ষুদ্র অর্থায়ন খাত ও গ্রামীণ অর্থনীতিতে তহবিল সরবারহ বৃদ্ধির লক্ষ্যে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ করেন। বিজ্ঞপ্তি

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”