logo
খবর

হাসপাতালে ভর্তি পরীমনি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ আগস্ট ২০২৫
Copied!
হাসপাতালে ভর্তি পরীমনি
দুই সন্তানের সঙ্গে পরীমনি। ছবি: সংগৃহীত

গত ১০ আগস্ট ঢাকার একটি হোটেলে ছেলের জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমনি। এই আয়োজনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, সন্তানসহ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। একটি জাতীয় দৈনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পরীমনি। ছবি–পরীমনির ফেসবুক
পরীমনি। ছবি–পরীমনির ফেসবুক

জানা যায়, ছেলের জ্বর আর নিজের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমনি। তাঁর ঘনিষ্টজনের বরাত দিয়ে প্রতিবেদেন উল্লেখ করা হয়, শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে ওই দিন (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, শ্বাসকষ্ট কমে গেলেও এখনো জ্বরে আক্রান্ত রয়েছেন পরীমনি। চিকিৎসকেরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন মা-ছেলের হাসপাতালে থাকতে হবে।

এদিকে হাসপাতালে যাওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে পরীমণি জানান, বিস্তারিত আসছে।

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৫ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

৫ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৮ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১০ দিন আগে