logo
খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত

প্রতিবেদক, বিডিজেন১০ মে ২০২৫
Copied!
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত
শুক্রবার রাত ১১টা পর্যন্ত আন্দোলনকারীদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে শাহবাগ মোড়ে অবস্থান করতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে তিনি নতুন এ কর্মসূচির ঘোষণা দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, 'আজকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি ২৫ ঘণ্টা হয়েছে। গতকাল রাত ১০টা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।'

তিনি বলেন, 'আমরা ইতিমধ্যে ৩ দফা দাবি দিয়েছি। ৩ দফার মধ্যে প্রথম দফা হচ্ছে—আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে, সব সংগঠনসহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয় দাবি জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। এই তিন দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয়। ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না।’

হাসনাত বলেন, 'এই ৩ দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল (শনিবার) বিকেল ৩টার দিকে শাহবাগে গণজামায়েত ঘোষণা করা হচ্ছে।'

তিনি বলেন, 'সারা ঢাকা থেকে জুলাইয়ের পক্ষের শক্তি, যারা হয়েছেন আওয়ামী নির্যাতন-নিপীড়নের শিকার, যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন, মোদিবিরোধী আন্দোলনে যারা হামলার শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে। তার সঙ্গে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে; যে পয়েন্টে আন্দোলন হয়েছে, ঠিক সেসব পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি।’

হাসনাত বলেন, 'এই লড়াই বাংলাদেশপন্থী এবং ফ্যাসিবাদপন্থীদের লড়াই। যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে সিদ্ধান্ত জনগণ ৫ আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না।'

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'আমরা আর কোনো গড়িমসি সহ্য করতে চাই না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দিনের পর দিন যদি আমাদেরকে শাহবাগে থাকতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইরা তৈরি আছে, দিনের পর দিন আমাদের থাকা লাগতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না।'

আরও পড়ুন

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে