প্রতিবেদক, বিডিজেন

আগামী সপ্তাহ নাগাদ কানাডায় বাংলাদেশি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (৫ মে) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধনের কার্যক্রম চালু করা হয়েছে। এখন মোট ৮টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলছে।
৪০টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে এনআইডির মহাপরিচালক হুমায়ুন কবীর বলেন, অন্য দেশে এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে দূতাবাসে জায়গার সংকট আছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করা হবে, যাতে সমস্যা সমাধান করে ৪০টি দেশে ভোটার নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়া যায়।
এনআইডির সেবা আরও সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, মানুষের সেবা নিশ্চিত করার জন্য যৌক্তিক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। এনআইডি সংশোধন–সংক্রান্ত যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে, তাদের প্রথম এনআইডিটি রেখে বাকিগুলো বাতিল করে দেওয়া হবে।
এনআইডির সেবা আরও সহজ করার লক্ষ্যে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে একটি সেমিনার করার পরিকল্পনা রয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”