বিডিজেন ডেস্ক

ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নিজ বাসায় একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।
এ ঘটনায় আহত হয়েছেন বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতরা সপরিবারে ইতালিতে বসবাস করতেন। ঘটনাটি জানার পর তাদের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত বাবুলের স্বজন আফনান হোসেন নাইম সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। এ সময় বাইরে থেকে বাসায় ফিরে অয়ন ঘরে ঢোকার সময় বিষয়টি টের পান। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
অয়নের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কামাল উদ্দিন বাবুল, আরজু বেগম ও তাদের মেয়ে আরোয়া ইসলাম আরিশাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অয়ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”