প্রতিবেদক, বিডিজেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়েছেন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে তারা ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এই সময়ে মধ্যে সমাধান না হলে তারা পরবর্তী কর্মসূচি দেবেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে ৭ কলেজের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি ৬ দফা দাবি পড়ে শোনান।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ৭ কলেজের আজকের সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।