প্রতিবেদক, বিডিজেন

ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। শামীম এস্কান্দারও গুলশান-২ নম্বর এলাকায় থাকেন। শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার পর শামীম এস্কান্দারের বাসার যান তিনি।
এদিন রাত পৌনে ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, এটা একটা পারিবারিক অনুষ্ঠান।
দলীয় সূত্র জানায়, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম এস্কান্দরের বাসায় উঠেছিলেন খালেদা জিয়া। বহু বছর পর আজ গেলেন এই বাসায়।
গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বেরিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে তিনি বের হওয়ার সময় গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তাঁর নামে স্লোগান দিয়েছেন।
লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে ঢাকায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে পথে উচ্ছ্বাস করেন। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানে নিজের বাসভবনের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।