logo
খবর

অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ চেষ্টায় বাংলাদেশিসহ আটক ১০

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ জানুয়ারি ২০২৬
Copied!
অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ চেষ্টায় বাংলাদেশিসহ আটক ১০
প্রতীকী ছবি: সংগৃহীত

অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশের সময় একটি মালবাহী ট্রাকের ভেতর লুকিয়ে থাকা ১০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। মাইগ্রান্টস ইনফোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আটককৃতরা বাংলাদেশ, মরক্কো, পাকিস্তান ও সিরিয়ার নাগরিক।

প্রতিবেদনে বলা হয়, বুলগেরিয়ার সীমান্তরক্ষীদের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে রোমানিয়ার গিউরজিউ আঞ্চলিক সীমান্ত পুলিশ পরিদর্শক কার্যালয়ের অধীনস্থ ক্যালাফাট সীমান্ত পুলিশ সেক্টরের সদস্যরা। অভিযানে তুরস্কে নিবন্ধিত একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকটি চালাচ্ছিলেন ৬১ বছর বয়সী এক তুর্কি নাগরিক। তুরস্ক থেকে জার্মানিতে যাচ্ছিল ট্রাকটি।

ট্রাকটি ধাতব পণ্য পরিবহণ করার কথা ছিল। কিন্তু গতিবিধি নিয়ে সন্দেহ হলে তল্লাশির সিদ্ধান্ত নেয় রোমানিয়া সীমান্ত পুলিশ।

তল্লাশির সময় ট্রাকের কার্গো বগির ভেতর থেকে ১০ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা তুরস্ক, মরক্কো, ইরান, ইরাক, বাংলাদেশ, পাকিস্তান ও সিরিয়ার নাগরিক।

ঘটনার পর রোমানিয়া ও বুলগেরিয়ার সীমান্ত পুলিশের মধ্যে বিদ্যমান সহযোগিতার আওতায় একটি সীমান্ত বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাকচালক, ১০ অভিবাসী এবং ট্রাকটি পরবর্তী আইনি তদন্তের জন্য বুলগেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

গিউরজিউ আঞ্চলিক সীমান্ত পুলিশ জানিয়েছে, অনিয়মিত অভিবাসন ও সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে তারা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করে। এসব কার্যক্রমের মাধ্যমে রোমানিয়ার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিবাসন প্রবাহ কার্যকরভাবে ব্যবস্থাপনা করাই তাদের লক্ষ্য।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে