logo
খবর

মিটফোর্ডে হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, বিডিজেন১২ জুলাই ২০২৫
Copied!
মিটফোর্ডে হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনস, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ১২ জুলাই ২০২৫। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

আজ শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইনস, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না।’

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে র‍্যাব অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। তা ছাড়া গতকাল রাতেও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে ও আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে যাচ্ছে বলে জানান তিনি।

গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় লাল চাঁদকে। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ। ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মামলার এজাহার, নিহত লাল চাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে।

ব্রিফিংয়ের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, এসবিপ্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে