logo
খবর

প্রবাসী কর্মীদের জন্য ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ নভেম্বর ২০২৪
Copied!
প্রবাসী কর্মীদের জন্য ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’
বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড চুক্তি সই করেছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড একটি চুক্তি সই করেছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার গুলশানে কনকর্ড পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচিত হয় ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’ বিমা পলিসি।

চুক্তিতে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম ও ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর।

এ সময় ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. বেলায়েত হোসেন ও গার্ডিয়ান লাইফের ডিরেক্টর ডেভিড গ্রিফিথস, হেড অব মাইক্রোইনস্যুরেন্স আবদুল হালিমসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ রকিবুল করিম বলেন, ‘প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। গার্ডিয়ান প্রবাসী প্রহরী তাদের আর্থিক ঝুঁকি কমানোর পাশাপাশি তাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তাকে আরও স্থিতিশীল করবে। এই উদ্যোগ আমাদের “সবার জন্য বিমা” লক্ষ্যকে পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অরিঞ্জয় ধর বলেন, ‘প্রবাসীরা আমাদের দেশের জন্য যে আত্মত্যাগ করেন, এই পলিসি তাদের সেই অবদানের প্রতি সম্মান। এটি তাদের পরিবারে আর্থিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা আনবে।’

গার্ডিয়ান লাইফ ও ব্যাক যৌথভাবে এর আগেও দেশের প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন বীমা পলিসি চালু করেছে। যার মাধ্যমে দেশের প্রায় ১ কোর্টি ২০ লাখেরও বেশি মানুষ এসেছে বীমার সুরক্ষার ছায়ায়। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে