logo
খবর

ছোট ফেনী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ জানুয়ারি ২০২৫
Copied!
ছোট ফেনী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ছোট ফেনী নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর চর গোপালগাঁও গ্রামের ছোট ফেনী নদী থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের নাম–পরিচয় জানা যায়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে গ্রামের শরিয়ত উল্যাহ মেম্বারবাড়ি সংলগ্ন ছোট ফেনী নদীতে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সোনাগাজী মডেল থানায় নিয়ে আসে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফেনী মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, লাশটি গত ৩ থেকে ৪ দিন আগের হতে পারে এবং এটি অন্য এলাকা থেকে ভেসে এসেছে।

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৫ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

৫ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৮ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১০ দিন আগে