প্রতিবেদক, বিডিজেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার পক্ষে একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে।
আজ শনিবার (৩১ মে) দুপুরে রাজধানী ঢাকায় কৃষক দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সংস্কারের নামে কলা ঝোলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই। ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে।’
আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল।’
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে, আয়নাঘরে যারা ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচার, গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠেপড়ে লেগেছে। একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা ফ্যাসিবাদ পুনর্বাসিত করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। নির্বাচনের কথা বললেও নারাজ হন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, সবশেষ গত শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াত ও এনসিপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।