প্রতিবেদক, বিডিজেন
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুনামগঞ্জ সদর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা হয়। ওই হামলা সম্পর্কিত মামলায় মুহিবুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–পরবর্তী সময় সুনামগঞ্জ সদর থানায় মামলা হয়। গত ২ সেপ্টেম্বর করা ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় মুহিবুর রহমান এজাহারভুক্ত আসামি।
প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে ১৯ সেপ্টেম্বর রাতে তাঁর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”