বিডিজেন ডেস্ক

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক যুবকের ২ হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হাতকাটা নিহত যুবক উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। তার নাম মো. হানিফ (৩৫)।
খবর আজকের পত্রিকার।
সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকা থেকে মো. হানিফের লাশ উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের মা বালি বিয়া (৭০) বলেন, ‘আমাদের গ্রামের আহমদ উল্লাহর ছেলে চোরাকারবারি করিম জুনা ও তার সহযোগীরা ঘটনার দিন সন্ধ্যায় হানিফকে ঘর থেকে ডেকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে কুপিয়ে ২ হাত কেটে হত্যা করেছে। সন্ধ্যা ৭টার দিকে হানিফের দুই বন্ধু ফারুক ও রিয়াজ আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের ২ হাত কাটা অবস্থায় লাশ দেখতে পাই। ময়নাতদন্ত শেষে (মঙ্গলবার) বাদ আসর জানাজা শেষে হানিফের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”