logo
খবর

চাঁদা না দেওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাত, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ প্রবাসী তরুণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ এপ্রিল ২০২৫
Copied!
চাঁদা না দেওয়ায় উপর্যুপরি ছুরিকাঘাত, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ প্রবাসী তরুণ
রাজবাড়ী জেলা। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে চাঁদার টাকা না পেয়ে মালয়েশিয়াপ্রবাসী এক তরুণকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাণ বাঁচাতে ওই তরুণ যমুনা নদীতে ঝাঁপ দেন। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম চর রাখালগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর প্রথম আলোর।

নিখোঁজ তরুণের নাম আল আমিন মন্ডল (২৫)। তিনি পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে। সাত বছর মালয়েশিয়ায় থেকে চার মাস আগে বাড়িতে আসেন তিনি। বিয়ের জন্য পাত্রী দেখতে গতকাল রাখালগাছি এলাকায় গিয়েছিলেন।

গোয়ালন্দ উপজেলা সদর থেকে রাখালগাছির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এলাকাটি ঘেঁষে আছে সর্বহারা–অধ্যুষিত পাবনার ঢালার চর। রাখালগাছির সঙ্গে ঢালার চরের সড়ক যোগাযোগ থাকলেও তিন দিক নদীবেষ্টিত হওয়ায় গোয়ালন্দ থেকে ইঞ্জিনচালিত নৌকাই একমাত্র যোগাযোগের মাধ্যম।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল দুপুরে আল আমিন তাঁর মামা লিটন ও বোন আকলিমাসহ কয়েকজনের সঙ্গে ঢালারচর গ্রামের খৈয়মের বাড়িতে বিয়ের জন্য পাত্রী দেখতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে মোটরসাইকেলে করে তিনি পাশের গোয়ালন্দের রাখালগাছি বাজারে যান। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী, রবিউল ইসলামসহ ৭–৮ জন চারটি মোটরসাইকেলে করে রাখালগাছি বাজারে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করতে থাকেন। প্রাণ বাঁচাতে পাশের যমুনা নদীতে ঝাঁপ দেন আল আমিন। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের ভাষ্য, ১৫-১৬ দিন আগে শাহ আলী চা-নাশতা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় মুঠোফোনে আল আমিনকে গালাগাল করেন। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়।

দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কার বলেন, প্রাণ বাঁচাতে বাজারের পাশের যমুনা নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ আছেন আল আমিন। খবর পেয়ে সন্ধ্যায় আমিনপুর ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অপরাধীদের ধরতে কাজ চলছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে