logo
খবর

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৫
Copied!
অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এএএবি) বার্ষিক সাধারণ সভা (২০২৫) এবং ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে সভা ও নির্বাটর অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাসের উদ্দীন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব প্রকৌশলী আসফিয়া সুলতানা। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মৌসুমী সরকার রাখী।

১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ খুরশীদ আলম ও এস এম শাহজাহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হোসাইন মোহাম্মদ হাই জকী। গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. কে এম এ তারেক, সমাজকল্যাণ ও নেটওয়ার্কিং সম্পাদক হিসেবে মো. আশিকুর রহমান এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমাতুজ জোহরা বৃতি।

এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান ও সজল কান্তি ঘোষ।

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি) অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন বৃত্তির আওতায় সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে প্রত্যাবর্তনকারী সরকারি ও বেসরকারি পেশাজীবীদের একটি সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে জ্ঞান বিনিময়, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ছয় শতাধিক। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে