logo
খবর

বাংলাদেশ হবে তুরস্কের নিকটতম মিত্রদেশ: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ এপ্রিল ২০২৫
Copied!
বাংলাদেশ হবে তুরস্কের নিকটতম মিত্রদেশ: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত সোমবার (১৪ এপ্রিল) তুরস্কের রাজথানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমও ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বিভিন্ন অনিষ্পন্ন বিষয় দ্রুত সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করা বিষয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন সুযোগে, তুরস্কের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নতুন করে ঝালাই করে নেওয়ার এখনই অনন্য সুযোগ বলে দুই পক্ষ মতপ্রকাশ করে।

1.

অত্যন্ত উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। যেমন, বৈঠকে হাকান ফিদান উল্লেখ করেন যে, বাংলাদেশকে তুরস্ক তার দ্বিপক্ষীয় সহযোগিতার সকল ক্ষেত্রে প্রবেশাধিকার দেবে, যা শুধুমাত্র তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোর জন্য নির্ধারিত রয়েছে। এ ছাড়াও, বাংলাদেশকে সম্ভাব্য সবরকম সুবিধা দিতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

4.

বাংলাদেশও তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক, অর্থনৈতিক, বানিজ্যিক, প্রতিরক্ষা এবং স্বাস্থ্য খাতে সম্পর্কোন্নয়নে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে, যা হবে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের এবং অংশীদারত্বমূলক।বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে