logo
খবর

সুনামগঞ্জে সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জানুয়ারি ২০২৫
Copied!
সুনামগঞ্জে সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত
প্রতীকী ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দিতে বাংলাদেশ–ভারত সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাইদুল ইসলাম (২৪)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সাইদুল ইসলামসহ কয়েকজন বুধবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি নিয়ে যাচ্ছিলেন। এই সময় সাইদুল গুলিবিদ্ধ হন। পরে সাইদুলকে তাঁর সহযোগীরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, সাইদুল ইসলামের পেটে গুলি লেগেছে। সাইদুলের লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সীমান্ত দিয়ে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয়েছে বলে তারা শুনেছেন। তবে বিএসএফের গুলিতে সাইদুল মারা গেছেন, সেটি নিশ্চিত করতে পারেনি বিজিবি।

এই বিষয়ে সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, সাইদুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে আরও কয়েকজনকে নিয়ে সুপারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ভেতরে ঢুকে পড়েন। স্থানীয় লোকজন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পেরেছেন, তখন নাকি বিএসএফ সাইদুলকে গুলি করেছে। তবে বিজিবি এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি। এ জন্য বিশ্বম্ভরপুর উপজেলার বিজিবির মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে