logo
খবর

পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রতিবেদক, বিডিজেন২৫ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) পদত্যাগ করেন তিনি। দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এ রাজনৈতিক দলের দায়িত্ব নিতে নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়েছেন বলে জানা গেছে।

নতুন রাজনৈতিক দল আসার খবরের মধ্যেই একাধিক সূত্র জানিয়েছিল, নাহিদই এ দলের প্রধান হচ্ছেন। গত সপ্তাহে নাহিদ ইসলাম নিজেও জানান, নতুন রাজনৈতিক দলে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্টে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।

বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটি বলছে, প্রথমে হবে আহ্বায়ক কমিটি। এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। নেতারা জানান, এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে।

এই রাজনৈতিক দলের একটি ছাত্র সহযোগী সংগঠন করা হবে। যাতে থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে