logo
খবর

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আসছে ঈদের রাত থেকে

প্রতিবেদক, বিডিজেন০২ জুন ২০২৫
Copied!
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আসছে ঈদের রাত থেকে
ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের পোস্টার। ছবি: ফেসবুক

আসছে দর্শকনন্দিত ওয়েব সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর নতুন সিজন। ঈদের দিন একসঙ্গে সিরিজটি দেখা যাবে বঙ্গ অ্যাপে।

সিরিজটির সর্বশেষ বা পঞ্চম সিজনের মুক্তি উপলক্ষে গতকাল রোববার (১ জুন) সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, মুসাফির সৈয়দ, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা, পরিচালক কাজল আরেফিন অমিসহ অনেকেই। 

কাজল আরেফিন অমি বলেন, 'সত্যি কথা বলতে আমি যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি তখন নিজেও জানতাম না এই সিরিজের ভবিষ্যৎ কী। যতটুকু বাজেট ছিল তা নিয়েই সততার সঙ্গে শুরু করেছি। কখনো বাজেটের কথা চিন্তা করিনি। এই করতে করতে আমরা ৭ বছরে ৫টি সিজনে এসে পৌঁছেছি। সব সময় দর্শকের কথা চিন্তা করে কাজ করেছি। দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর “সিজন ৫” নিয়ে আসছি। এই সিরিজ করতে গিয়ে এক একটা বাধা পেয়েছি। চারিদিক থেকে আমাকে বলা হয়েছে তোমার নামে অনেক অভিযোগ। আর এই বাধাগুলো যেখানে পেয়েছি সেখান থেকে নতুন কিছু যোগ হয়েছে আমার ক্যারিয়ারে।'

নতুন সিজনের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। ছবি–সংগৃহীত
নতুন সিজনের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। ছবি–সংগৃহীত

তিনি আরও বলেন, 'এর আগের সিজন টেলিভিশন ও ইউটিউব স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট বানিয়েছি, যা দর্শকেরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজেনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’

সংবাদ সম্মেলনে ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে।

পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একই দিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড মুক্তি পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

পরদিন ৪ জুলাই (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে।

এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে দর্শকনন্দিত সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর পঞ্চম সিজন।

২০২২ সালের শেষ দিকে দর্শকপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট ৪' সিজনের শেষ পর্ব প্রচারিত হয়েছিল।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে