বিডিজেন ডেস্ক

সাধারণ মানুষ সংস্কার বোঝে না উল্লেখ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষ সংস্কার বোঝে না। মানুষ বোঝে দুই বেলা দুই মুঠো ভাত, মোটা কাপড় আর মাথায় ছাদ। সুতরাং সংস্কার সংস্কার করে দেশে আর অরাজকতা করার চেষ্টা করবেন না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। দয়া করে দেশের মানুষকে শান্তি দিন।’
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ৩১টি পায়রা উড়িয়ে জনসভার উদ্বোধন করেন অতিথিরা।
নির্বাচনের মধ্য দিয়ে দেশকে স্থিতিশীল করতে হবে উল্লেখ করে জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না ফেলে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনী রোডম্যাপ দিন। অস্থিতিশীল বাংলাদেশকে একটি নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল করতে হবে। আপনারা দেশের মানুষের দিকে তাকান। দেশে আর নৈরাজ্য সৃষ্টি করবেন না। এগুলো ভালো ফল বয়ে আনবে না। যত দ্রুত সম্ভব আপনারা জাতীয় নির্বাচন দিন।’
সূত্র: প্রথম আলো

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”